গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাণ্ড প্রদান এবং একজন শিশু থাকায় তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এ আদেশ দেন।

গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকা অবস্থায় উপজেলার বুড়াগৌড়ঙ্গ নদী থেকে রতনদীতালতলী ইউনিয়নের মো. বাহাদুর হোসাইন (৩০), মো. আলাউদ্দিন (৩২), মো. সোহাগকে (৩২) আটক করা হয়। পরে তাদেরকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় জেলেদের সাথে আটক এক শিশু থাকায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৫৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৫১ লাখ ৩০ হাজার টাকার অর্থাৎ ৩ লাখ ২৫৫ মিটার জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬২টি অভিযানে ৩৩টি মামলায় ২৮ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইলিশ উদ্ধার করা হয়েছে ৩০১ মণ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ

১

গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

২

মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে হামলায় পুলিশসহ আহত ২

৩

গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২

৪

সহকারী শিক্ষক উষা রাণীর মহাপ্রস্থান

৫

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দেদারসে ইলিশ শিকার

৬

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

৭

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৮

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৯

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

১০

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

১১

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

১২

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৩

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৪

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

১৫

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১৬

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৭

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১৮

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৯

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

২০