দল কি সিদ্ধান্ত নিবে, জোট কি সিদ্ধান্ত নিবে —আমরা এই আসন থেকে নির্বাচন করবোই করবোঃ হাসান মামুন

দল কি সিদ্ধান্ত নিবে, জোট কি সিদ্ধান্ত নিবে —আমরা এই আসন থেকে নির্বাচন করবোই করবোঃ হাসান মামুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ আসনে নিজস্ব প্রার্থী দিয়েই নির্বাচন করবে। আপনারা যাকে চান, তাকেই আমরা মনোনয়ন দেব। আপনারা যদি আমাকে সমর্থন জানান, তাহলে আপনাদের প্রতিনিধি হিসেবে আমিই এই আসনে লড়াই করবো। দল বা জোট কী সিদ্ধান্ত নেবে তা পরে দেখা যাবে—এ আসনে আমরা নির্বাচন করবই। কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না, ইনশাল্লাহ।’

এভাবেই বক্তব্য দেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। শুক্রবার বিকেল ৫টায় সদর ইউনিয়নের বিপিসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা বিজয়ের খুব কাছাকাছি। তাই কোনো পরগাছা বা ভাড়াটে নেতার নেতৃত্বে আমরা এই আসনে নির্বাচন করবো না। সামনে নির্বাচন, সামনে বহু জোট ও বহু কৌশল আপনাদের সামনে আসবে। শক্তি থাকলে জনসমর্থনের জোরে দেখাক—এই আসনে জিততে পারে কি না। জাতীয়তাবাদী দল কারও দয়ায় রাজনীতি করে না; কাউকে জায়গা ছেড়ে দেওয়ার জন্যও বিএনপি গঠিত হয়নি।’

কোনো রাজনৈতিক দল বা নেতার নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আমরা দেখেছি—এরশাদ বগুড়ায় এক কথা বলেন, ফরিদপুরে আরেক কথা বলেন, ঢাকায় এসে ভিন্ন কথা বলেন। আমরা কাউকে তাঁর সঙ্গে তুলনা করতে চাই না। কিন্তু ৫ আগস্টের পর থেকে একজন তরুণ নেতার বক্তব্যগুলো একটু মিলিয়ে দেখলেই বোঝা যাবে—এক সপ্তাহে তিনি কত রকম কথা বলেন। তার নীতি কী, রাজনীতি কী—সবই পরিষ্কার। জাতীয়তাবাদী দল তার শত্রু-মিত্র চেনে। গলাচিপা-দশমিনার বিএনপির কোনো নেতা-কর্মীর সঙ্গে কোনো হঠকারী নেতার সম্পর্ক নেই।’

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খানসহ দলীয় নেতা-কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

১০

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

১১

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

১২

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

১৩

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

১৪

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

১৫

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

১৬

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

১৭

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

১৮

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

১৯

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

২০