কুমিল্লায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জামায়াত কর্মীর গাড়িতে আগুন

কুমিল্লায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জামায়াত কর্মীর গাড়িতে আগুন

কুমিল্লার চৌদ্দগ্রামে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এক জামায়াত কর্মীর পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণপাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনাটি ঘটে।

আগুনের তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

জামায়াতের এ কর্মীর নাম ফজলুল হক মোল্লা। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি ৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের সঙ্গে জামায়াত নেতা ফজলুল হক মোল্লার মালিকানাধীন পিকআপ ভ্যানটি রাখা ছিল। সোমবার ফজরের নামাজের পর পিকআপটি নিয়ে চালক ফেনীতে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ভোরে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পিকআপটি পুড়ে দিয়েছে।

এ সময় পাশেই দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। মোবাইল ফোনে খবর পেয়ে পিকআপ মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়। লোকজনের চিৎকার শুনে ঘুম ভাঙে পাশে থাকা ট্রাকচালক মো. জামালের।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা উদ্দেশ্য প্রাণোদিতভাবে জামায়াত নেতা ফজলুল হক মোল্লার পিকআপ ভ্যানটি আগুনে পুড়িয়ে দিয়েছে।

ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক মো. জামাল বলেন, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি, পাশের পিকআপ ভ্যানে আগুন জ্বলছে। শুনেছি, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুনে গাড়িটি পুড়িয়ে দিয়েছে।

পিকআপ ভ্যানের মালিক ফজলুল হক মোল্লা বলেন, আমার জীবিকা অর্জনের একমাত্র সম্বল ছিল এই পিকআপ ভ্যানটি। ফজরের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনতে ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগে দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে হামলায় পুলিশসহ আহত ২

১

গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২

২

সহকারী শিক্ষক উষা রাণীর মহাপ্রস্থান

৩

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দেদারসে ইলিশ শিকার

৪

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

৫

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৭

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৮

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৯

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

১০

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১২

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

১৩

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১৪

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৫

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১৬

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৭

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৮

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১৯

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

২০