ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন
filter: 0; fileterIntensity: -0.01; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: night;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 524288;cct_value: 0;AI_Scene: (0, 0);aec_lux: 261.74976;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;

জমিজমা বিরোধের জেরে হামলাকারী গলাচিপা সরকারী কলেজের পিয়ন ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার দেওয়ানের গ্রেপ্তারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাসুম বিল্লাহ সোহাগ দেওয়ান বলেন, ‘গত ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আমি সোহাগ দেওয়ান, রাসেল খলিফা, রাজিব খলিফা গলাচিপা সরকারি কলেজের সামনে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে আনোয়ার দেওয়ান, কামাল, মিজানুর, ইব্রাহিম, সেকান্দার দেওয়ানসহ আরও ৭/৮ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের পথ রোধ করে লোহার রড দিয়ে হামলা করে। এতে রাজিব খলিফার ডান হাতে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর মো. রাসেল খলিফা বাদী হয়ে মো. আনোয়ার দেওয়ান (৩৭), মো. কামাল দেওয়ান (৩৫), মো. মিজানুর দেওয়ান(৩৮),মো. ইব্রাহিম দেওয়ান (৩৪), মো. সেকান্দার আলী দেওয়ানের (৫৫) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা করেন।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের জমিজমা জোর করে দখল করে নিয়ে যায়। শুধু তাই নয়। আরও অনেকের দলিলকৃত জমি জোর করে অবৈধভাবে ভোগ দখল করে আসছে। বিগত সরকারের আমলে অবৈধভাবে তাদের পরিবারের ৮জন লোক বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি ভাগিয়ে নেয়। এছাড়া স্থানীয় মৃত মো. মালেক মৃধা, ইউনুচ মৃধা ও রওশানা বেগমের দলিলকৃত ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখল করে নিয়ে যায়। রওশানা বেগমের কবলা দলিলকৃত ভোগদখলীয় জমি থেকে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে একটি বসতঘর গুড়িয়ে দিয়ে সেখানে অগভীর কুয়া তৈরি করেন। আসামী গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের পিয়ন মো. মিজানুর স্থানীয় সেচ কাজে ব্যবহৃত প্রবাহমান সরকারি খাস খাল বাঁধ দিয়ে মাছ চাষ করে এবং বৃক্ষ রোপন করে। যার ফলে শত শত কৃষকের কৃষি কাজ ব্যাহত হয় এবং শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত হামলার শিকার মো. রাজিব খলিফা বলেন, ‘জমিজমা বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে গত ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গলাচিপা সরকারি কলেজের সামনে আনোয়ার দেওয়ান তার দলবলসহ রড দিয়ে পিটিয়ে আমার হাত ভেঙ্গে দিয়েছে। প্রশাসনের কাছে আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এ সময় উপস্থিত ভুক্তভোগী পিয়ারা বেগম বলেন, ‘গত সরকারের আমলে আনোয়ার ক্ষমতার দাপট দেখাইয়া আমার দলিলকৃত রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল করে নেয়। আমি আপনাদের মাধ্যমে আনোয়ারের সঠিক বিচার চাই।’

এ বিষয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আনোয়ার দেওয়ানের মুঠো ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে গলাচিপা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লিয়াকত আলী বলেন, ‘কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিবেন।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আনোয়ার দেওয়ানকে ধরার জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

২

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

৩

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

৪

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

৫

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

৬

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

৭

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

৮

গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

৯

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১০

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১১

গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

১২

তদন্ত কমিটি গঠন : বিএনপির মিছিলে শ্লোগান ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

১৩

গলাচিপায় মাদক কারবারী বাবা ছেলে গ্রেফতার

১৪

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৫

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১৬

সাংবাদিক সমিত কুমার দত্তের প্রথম প্রয়াণ দিবস

১৭

গলাচিপায় মব সৃষ্টি করে আসামী ছিনতাই

১৮

গলাচিপায় হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে

১৯

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

২০