গলাচিপায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে বিপ্লব বেপারী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে আবাসন প্রকল্প সংলগ্ন খালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিপ্লবের প্রতিবেশী সমসের জানান, দুপুরে বিপ্লবের স্ত্রী গরুকে ঘাস খাওয়ানোর জন্য নদীর পাশে গেলে বিপ্লব ঘরে একাই ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ খিচুনি (বাই) উঠলে তিনি দৌড়ে নদীর ঘাটের দিকে গিয়ে পানিতে লাফ দেন। ঘটনার সময় খালে কয়েকজন শিশু গোসল করছিল, তবে তারা বিষয়টি খেয়াল করেনি। পরবর্তীতে বড়রা বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করলে পানির নিচ থেকে বিপ্লবকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

২

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

৩

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

৪

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

৫

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

৬

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

৭

গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

৮

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৯

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

১১

তদন্ত কমিটি গঠন : বিএনপির মিছিলে শ্লোগান ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

১২

গলাচিপায় মাদক কারবারী বাবা ছেলে গ্রেফতার

১৩

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৪

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১৫

সাংবাদিক সমিত কুমার দত্তের প্রথম প্রয়াণ দিবস

১৬

গলাচিপায় মব সৃষ্টি করে আসামী ছিনতাই

১৭

গলাচিপায় হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে

১৮

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

১৯

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

২০