সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মরহুম আখম জাহাঙ্গীর হোসাইনের ছোট ভাই এবং গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মু. খালিদুল ইসলাম স্বপনের স্ত্রী আইরিন খানম (৪২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল নিজ বাড়িতে সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব চর চন্দ্রাইল হাফেজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে চর চন্দ্রাইল কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেন।
মন্তব্য করুন