পটুয়াখালীর গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খান, উপজেলা গনঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মো. আকরামুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মো. মঞ্জু মোল্লা, জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবাহান প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্দ্যোক্তাগন সভায় উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বর্তমান সরকার দেশের অর্থনৈতিক চাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের তরুন উদ্দ্যোক্তাদের বিভিন্ন ঋণ ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। বিশেষ করে দেশে মৎস্য চাষ, গবাদিপশু পালন, কৃষি উৎপাদনকে সমৃদ্ধ করার লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দেশের অর্থনীতিকে সাবলম্ভী করতে হবে।’ তিনি উদ্যোক্তাদেরকে খাদ্য উৎপাদনে কাজ করার অনুরোধ করেন এবং চাকরীর পিছে না ছুটে উদ্দ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহবান জানান।
মন্তব্য করুন