খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় বাড়ির পাশে খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে আলী আকবর (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নে উলানিয়া বাজারের উত্তর পাশে। নিহত আলী আকবর ওই এলাকার তরিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য শিশুদের সাথে আলী আকবর খাল পাড়ে খেলা করছিল। একসময় সব শিশুরা ঘরে ফিরে গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এসময় শিশুটির ফুফাতো ভাই হৃদয় তাকে পানিতে ভাসতে দেখে। হৃদয়ের ডাকচিৎকারে লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আলী আকবরের বাবা তরিকুল ইসলাম ভাঙ্গাড়ির ব্যবসা সূত্রে প্রায় ৭ বছর ধরে উলানিয়া হাটের কাছে ডাকুয়ায় ভাড়া বাসায় থাকেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিকাশে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রির টাকা চাওয়ায় দলীয় পদ হারালেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

‘বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে ৫২, ৭১, ৯০, ২৪ এর জুলাই আন্দোলনে গুলি খেয়েছে ছাত্ররা’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

গলাচিপায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

এই এলাকায় আমরা একটা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির পরিবেশ চাই -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

আধিপত্য বিস্তার করতেই চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাব

গলাচিপায় লড়িচাপায় প্রাণ গেল ঠিকাদারের

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

১০

শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১১

গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

১২

গলাচিপায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

১৩

অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি!

১৪

গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

১৫

পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা করা হবে -প্রতিমন্ত্রী নুরুল হক

১৬

গলাচিপায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

১৭

গলাচিপায় হঠাৎ লিফলেট উড়িয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্লোগান

১৮

বাবার সাথে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

১৯

‘ফ্যামিলি কার্ড আমাদের নারীদের জন্য সেইভ গার্ড’ -প্রতিমন্ত্রী নুরুল হক

২০
error: Content is protected !!