গলাচিপায় তালিকায় নাম ওঠাতে জাল নৌকাসহ হাজির জেলেরা

গলাচিপায় তালিকায় নাম ওঠাতে জাল নৌকাসহ হাজির জেলেরা

জেলে তালিকায় নাম ওঠাতে জাল নৌকাসহ হাজির হয়েছে জেলেরা। বিগত দিনে এ তালিকা নিয়ে নানান অনিয়মের অভিযোগ ওঠায় এমনই পরিকল্পনা নিয়েছেন প্রশাসন। মঙ্গলবার সকালে গলাচিপা পৌর এলাকার জেলে তালিকার মাঠ পর্যায়ে যাঁচাই বাছাই করা হয়। আর জাল নৌকা নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেন যাঁচাই বাছাই কমিটি।

জেলে ও উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে গলাচিপা পৌর এলাকার জেলে তালিকায় নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিকবার জেলেদের মধ্যে বিভিন্ন বিবাদেরও সৃষ্টি হয়। তাই প্রকৃত জেলেদের সনাক্ত ও যাঁচাই বাছাইয়ের জন্য গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। এ কমিটি মাঠ পর্যায়ে যাঁচাই বাছাই করে সাত কার্যাদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন। যাঁচাই বাছাই কমিটির আহ্বায়ক উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, উপজেলা আইসিটি অফিসার মো. ইউসুফুল ইসলাম, গলাচিপা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. আবু আউয়াল এবং গলাচিপার জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি-সম্পাদক। এ কমিটি পৌর এলাকার সকল জেলেদের উপস্থিতিতে যাঁচাই বাছাই কার্যক্রম চালাচ্ছেন।

পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের জেলে মো. বাদল বলেন, তালিকায় নাম দেওয়ার লাইগ্যা সকাল থেইক্কা বইয়া আছি। দুপুর হইয়া গ্যাছে। হারাদিনেও এ কাম শ্যাষ হইবে কি না জানি না। নাম দেওয়ার লাইগ্যা আইজগোর কামাই করতে পারি নাই।

পৌর এলাকার জেলে নাসিমা বলেন, এর আগেও আমার নাম আছিল। আগের তালিকা নাকি বাদ করে দিবে। তাই আজ আইলাম নাম দিতে। আমরা স্বামী স্ত্রী দুইজনই এক লগে নদীতে জাল দিয়া মাছ ধরি। তাই এক লগেই দুইজন আইছি।

এ প্রসঙ্গে যাঁচাই বাছাই কমিটির আহবায়ক উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী বলেন, আমরা এর আগে জেলেদরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আবেদন নিয়ে নামের তালিকা করতাম। এবার সরেজমিনে সকল জেলেদের জাল নৌকাসহ থাকতে বলেছি। এতেকরে একদিন তাদের কষ্ট হলেও প্রকৃত জেলেরা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। তিনি আরো বলেন, এর আগে পৌর এলাকায় প্রথমে ২৬৭ জনের তালিকায় নাম ছিল, পরে আবার এ তালিকায় ৪৯৩ জনের নাম আসে। জেলেদের অভিযোগের প্রেক্ষিতে প্রকৃত জেলেদের বাছাই করতেই এ প্রক্রিয়া নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১১

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

১৩

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

১৪

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

১৫

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

১৬

নদী ভাঙনের মুখে ৫শ পরিবার আতঙ্কে কাটছে দিন

১৭

গলাচিপায় হেরোইনসহ গ্রেফতার ২

১৮

গলাচিপায় তালিকায় নাম ওঠাতে জাল নৌকাসহ হাজির জেলেরা

১৯

ভ্রাম্যমান আদালতে নগদ অর্থদন্ডসহ ড্রম ড্রেজার জব্দ

২০
error: Content is protected !!