প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের পটুয়াখালী-৩ আসনের মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত হলেন। উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবঅধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন, প্রতিমন্ত্রীর বড় ভাই মো. নুরজামাল ইসলাম নুর ও ছোট ভাই মো. আমিনুল ইসলাম নুর।

এছাড়াও পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজাউল হাওলাদার, সদস্য সচিব মো. জাহাঙ্গীর, উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক রাসেল প্যাদা, সদস্য সচিব আবুল হোসেন, পৌর যুবঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান হারুন, সাধারণ সম্পাদক রাসেল হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল, পৌর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান, পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ গণঅধিকার পরিষদের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনকল্যাণমূলক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে গত সোমবার (২২ জুন) প্রতিমন্ত্রী নুরুল হক নুর এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি মোতাবেক আবু নাঈমকে গলাচিপা ও দশমিনা উপজেলার প্রতিনিধি মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হওয়ার নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।

 

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২

১

সহকারী শিক্ষক উষা রাণীর মহাপ্রস্থান

২

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দেদারসে ইলিশ শিকার

৩

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

৪

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৬

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৭

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৮

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

৯

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১১

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

১২

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১৩

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৪

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১৫

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৬

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৭

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১৮

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

১৯

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

২০