গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

পটুয়াখালীর গলাচিপায় খুচরা সার বিক্রেতাদের বিভিন্ন সমস্যা, ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় গলাচিপা সরকারি কলেজের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান ভদ্র এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মঞ্জুরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগনের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, যুগ্ম সাধারণসম্পাদক মো. এবাদুল গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা ও কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় গোলখালী ইউনিয়নের মো. ইব্রাহিম খলিল, চরকাজল ইউনিয়নের ফিরোজ জমাদার, চরবিশ^াস ইউনিয়নের আল-আমিন ও আমখোলা ইউনিয়নের মো. জাফর বক্তব্য রাখেন। তারা বলেন, “আমরা কোনো দলের নই, আমরা ব্যবসায়ী। আমাদের প্রতি ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”

সভায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১১৭ জন খুচরা সার বিক্রেতা (ডিলার) অংশ নেন। এ সময় সার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা এবং এসব সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুচরা সার বিক্রেতাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

নদী ভাঙনের মুখে ৫শ পরিবার আতঙ্কে কাটছে দিন

গলাচিপায় হেরোইনসহ গ্রেফতার ২

গলাচিপায় তালিকায় নাম ওঠাতে জাল নৌকাসহ হাজির জেলেরা

ভ্রাম্যমান আদালতে নগদ অর্থদন্ডসহ ড্রম ড্রেজার জব্দ

১০

গলাচিপায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা

১১

নিষিদ্ধ ঘোষিত গলাচিপাা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

১২

গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩

১৩

গলাচিপায় স্কুল ফিডিংয়ে দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম

১৪

গলাচিপায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৫

গলাচিপায় ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

১৬

গলাচিপায় পৃথক জায়গায় শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

১৭

গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৮

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৯

গলাচিপায় ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

২০
error: Content is protected !!