বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর ও ঝোড়োহাওয়ার মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী ও কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে পৃথক তিনটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে আরও অন্তত পাঁচটি মাছ ধরা ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা ট্রলার ডুবির ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া জেলে ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেকে নিয়ে একটি ছোট মাছ ধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও অপর পাঁচ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ১৮ জেলেকে নিয়ে ফকির হাটের এফবি মহিমা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার পর ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুই জেলের কোনো খোঁজ মেলেনি।

অন্যদিকে, গত রোববার বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে গলাচিপার এমদাদুল সিকদারের মালিকানাধীন একটি মাছ ধরা ট্রলার ১১ জেলেসহ ডুবে যায়। এ ঘটনায় পাঁচ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয় জন।

গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীবলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযান অব্যাহত রেখেছে। তবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তারপরও নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১১

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

১৩

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

১৪

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

১৫

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

১৬

নদী ভাঙনের মুখে ৫শ পরিবার আতঙ্কে কাটছে দিন

১৭

গলাচিপায় হেরোইনসহ গ্রেফতার ২

১৮

গলাচিপায় তালিকায় নাম ওঠাতে জাল নৌকাসহ হাজির জেলেরা

১৯

ভ্রাম্যমান আদালতে নগদ অর্থদন্ডসহ ড্রম ড্রেজার জব্দ

২০
error: Content is protected !!