গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে চলাচলকারী ‘দশমিনা এক্সপ্রেস’ বাসে ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। গত ২ আগস্ট তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অনিয়মের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। একই সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করলে সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আমার নাম ব্যবহার করে অনিয়ম, অপকর্ম করে পার পাবার সুযোগ নাই। দশমিনা এক্সপ্রেস নামে গলাচিপা, দশমিনা ও বাউফলে রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেস বিহীন গাড়ি পরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা ও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ক্ষতিগ্রস্তরা এদের বিরুদ্ধে মামলা করুন। এদের সাথে আমার কোন সম্পর্ক নাই। বরং মামলা করলে আপনাদের সব ধরণের সহযোগিতা করা হবে।
প্রতিমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
মন্তব্য করুন