বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

বাম হাতে ছাতা, ডান হাতে কলম নিয়ে শ্রেণি পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে শ্রেণি পাঠে অংশ নিতে ভয় পাচ্ছে গলাচিপার কোটখালী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের এ চরম দুর্ভোগ নিয়ে রয়েছে ক্ষোভ। ১৯৮১ সালে মাদ্রাসার ভবনটি স্থাপিত হলেও ওই সময় পুর্ণাঙ্গ কাজ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে শিক্ষকরাও এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো. নজির আহমেদ।

জানা গেছে, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী ফাজিল মাদ্রাসাটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর পর ১৯৮১ সালে একটি একতলা ভবন হলেও ওই সময় ভবনটির পূর্ণাঙ্গ কাজ করা হয়নি। ফলে ভবনটির ছাদ চুঁইয়ে পানি পড়ে, ছাদের পলেস্তরা খসে গেছে, দরজা জানালা নেই। এতেকরে শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে শ্রেণি পাঠে অংশ নিচ্ছে। অপর দিকে প্রতিষ্ঠানটিতে আরেকটি বহুতল ভবনের নির্মাণ কাজ চললেও তা অত্যন্ত ধীর গতি। কবে নাগাদ নতুন ভবনের কাজ শেষ হবে তা জানেন না প্রতিষ্ঠানের কেউই।

কোটখালী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল শেখ মুগ্ধ বলেন, প্রবল বর্ষণের মধ্যে আমরা শ্রেণি পরীক্ষায় অংশ নিচ্ছি। অতিবৃষ্টির কারণে মাদ্রাসার ছাদ চুঁইয়ে পানি পড়ে। মাদ্রাসা থেকেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বৃষ্টির কারণে আমাদের বেঞ্চ ভিজে যায়, পরীক্ষার খাতা ভিজে যাচ্ছে। তাই আমরা মাথায় ছাতা ধরে পরীক্ষা দিচ্ছি।

মাদ্রাসাটির আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামন বলেন, ভবনের যে অবস্থা এই ভবনের মধ্যে বসে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক সময় স্বাভাবিক বর্ষার সময়ও রুমে বসা যায় না। মাঝে মাঝেই ছাদ থেকে পলেস্তরা খসে পড়ছে। বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন ধরে প্রবল বর্ষণে মাথায় ছাতা ধরে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছি।

কোটখালী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ইয়াহিয়া খান বলেন, এখানে ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য যে পরিবেশের দরকার তা কোটখালী ফাজিল মাদ্রাসায় নেই। আজকেও পরীক্ষাসহ এর আগের পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে পরীক্ষা দিয়েছে। ভবনের অব্যবস্থাপনার কারণে আমাদের শ্রেণি কার্যক্রম পরিচালনায় মারাত্মক ত্রুটি হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি লেখা পড়ার মান উন্নয়নের জন্য ব্যবস্থা নেওয়া হোক।

কোটখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজির আহমেদ বলেন, আমরা বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। নতুন যে ভবনটি হচ্ছে সেটি যদি দ্রুত আমাদের কাছে হস্তান্তর করে তাহলে এ সঙ্কট থেকে রেহাই পাবো।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি আমরা আজই শুনলাম। সবার সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১০

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

১১

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

১২

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৩

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

১৪

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

১৫

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

১৬

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১৭

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

১৮

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

১৯

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

২০