গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়িবাহেরচর গ্রামের মসজিদ সংলগ্ন খালে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে বাড়ির পাশের মসজিদ সংলগ্ন খালের ওপর নির্মিত সাঁকো পার হওয়ার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান মামুন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয়। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে মামুনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মরদেহ গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

১১

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

১২

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

১৩

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

১৫

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

১৬

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

১৭

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

১৮

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

১৯

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

২০