ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মুহাম্মদ আল মামুন।

গত ৮ সেপ্টেম্বর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অন্য সদস্যরা হলেন- শিক্ষক সদস্য মো. সুজন, অভিভাবক সদস্য মো. ইসমাইল খান ও সদস্য সচিব হলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জামাল হোসেন। দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরকাজল মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ওই এলাকার শিক্ষার্থীদের জ্ঞানার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখে আসছে। প্রত্যন্ত এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন পাবলিক পরীক্ষা ও উচ্চশিক্ষায় অংশ নিচ্ছে। তবে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

মুহাম্মদ আল মামুন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ে তার সম্পৃক্ততা রয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মুহাম্মদ আল মামুন বলেন, “চরকাজল মাধ্যমিক বিদ্যালয়টি এ অঞ্চলের মানুষের কাছে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।”

এদিকে মুহাম্মদ আল মামুন আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে। তার নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২

১

সহকারী শিক্ষক উষা রাণীর মহাপ্রস্থান

২

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দেদারসে ইলিশ শিকার

৩

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

৪

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৬

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৭

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৮

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

৯

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১১

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

১২

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১৩

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৪

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১৫

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৬

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৭

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১৮

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

১৯

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

২০