গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

গলাচিপা পৌরসভার খেয়াঘাট এলাকায় বোরাক ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা চালকরা। বুধবার সকালে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে গলাচিপা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করেন। এ ঘটনায় পৌর এলাকার সকল রিকশা চালকদের পক্ষে মো. রুবেল খা গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।

জানা গেছে, খেয়াঘাট এলাকায় যাত্রী পরিবহণ নিয়ে রিকশা চালক ও বোরাক-মোটর সাইকেল চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ সূত্রে জানা যায়, রিকশা চালকরা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ট্যাক্সের টাকা পরিশোধ করে যাত্রী পরিবহণ করলেও বোরাক ও মোটরসাইকেল চালকদের কারণে তারা নানা বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যাত্রী রিকশায় তোলা নিয়ে বাধা প্রদান, জোরপূর্বক স্ট্যান্ডের জায়গা দখল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী রিকশা চালকদের দাবি, তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম রিকশা চালানো। কিন্তু নির্ধারিত স্থান না থাকায় তারা সঠিকভাবে দাঁড়াতে পারছেন না। এতে আয় কমে যাওয়াসহ পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জানিয়েছেন, অভিযোগ আমলে নিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

১

তদন্ত কমিটি গঠন : বিএনপির মিছিলে শ্লোগান ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

২

গলাচিপায় মাদক কারবারী বাবা ছেলে গ্রেফতার

৩

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৪

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

৫

সাংবাদিক সমিত কুমার দত্তের প্রথম প্রয়াণ দিবস

৬

গলাচিপায় মব সৃষ্টি করে আসামী ছিনতাই

৭

গলাচিপায় হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে

৮

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

৯

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

১০

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক : যাত্রীবাহী বাস-অটো রিকাশার মুখোমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৮

১১

গলাচিপায় খাস জমিতে জিওপি’র অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

১২

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

১৩

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

১৪

আইরিন খানম আর নেই

১৫

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

১৬

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

১৭

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৯

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০