বরিশাল-কুয়াকাটা মহা সড়কে ধলুগাজী মোড়ে ঢাকাগামী ‘ইমরান ট্রাভেলস’ নামের যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই অটো চালকসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু ও ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে।
খবর পেয়ে পটুয়াখালী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে দুর্ঘনা কবলিতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। এরা হলেন- গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কাইয়ুম উদ্দিন (৫০), আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের শিল্পী রাণী (৪০), তিথি রাণী (২৩), গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মিরাজ।
সড়ক র্দুঘটনায় আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে তিথি রাণীর লাশ শ্বশুরবাড়ি বাউফলে নিয়ে গেছে। অন্যদের লাশ গলাচিপার গ্রামের বাড়িতে আনা হয়েছে। নিহতদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের মাতম বয়ে যায়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল পটুয়াখালী সদর থানার মধ্যে। তাই পটুয়াখালী সদর থানাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
মন্তব্য করুন