জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপা উপজেলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। উলানিয়া বন্দর থেকে যাত্রী নিয়ে আসা মোটরসাইকেল ড্রাইভার জিহাদ বলেন, ‘এভাবে হঠাৎ করে এতো টাকা বাড়ানো ঠিক হয়নি।’ মোটরসাইকেল আরোহী মো. রাসেল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো কথা নাই, আলোচনা নাই, হঠাৎ লিটারে ২০ টাকা বাড়ায় দিছে সরকার। এটা কেমন সরকার?’

কামাল নামে আরেকজন বলেন, ‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো। তাই বলে লিটারে ২০ টাকা। মোটরসাইকেল আরোহী মো. সুজন বলেন, ‘এত বেশি দাম বাড়াইলো, কারও কোনো প্রতিক্রিয়া দেখছি না। এভাবে কি চলে? মানুষের সবকিছু সয়ে গেল নাকি।’

গলাচিপার বৃহত্তম মৎস্য আড়ৎ পানপট্টিতে বছর জুড়ে ছিলো ইলিশের আকাল। কাঙ্খিত ইলিশ না পাওয়ায় লোকসানে রয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তার ওপর হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে জ্বালানী তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি বেড়েছে ২০ টাকা। এ যেন জেলেদের মরার উপর খড়ার ঘা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা। জেলেরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণের খরচ। এতে মৎস্য খাতে বিরূপ প্রভাবের শংকা করছেন সংশ্লিষ্টরা। তাই জ্বালানি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক : যাত্রীবাহী বাস-অটো রিকাশার মুখোমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৮

গলাচিপায় খাস জমিতে জিওপি’র অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

আইরিন খানম আর নেই

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

১৩

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১৪

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

১৫

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

১৬

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১৭

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১৮

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১৯

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

২০