গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপায় বিএনপি সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান নেছার রাড়ী, আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, সাবেক যুগ্ম আহবায়ক মো. রব মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. রাকিব খন্দকার, সাবেক যুগ্ম আহবায়ক মো. আহসান ইমরান প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশের চলমান সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে উদাত্ত আহবান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২

১

সহকারী শিক্ষক উষা রাণীর মহাপ্রস্থান

২

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দেদারসে ইলিশ শিকার

৩

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

৪

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৬

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৭

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৮

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

৯

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১১

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

১২

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১৩

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৪

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১৫

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৬

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৭

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১৮

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

১৯

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

২০