‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যরকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চচত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুম, যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল কবির, উপজেলা গনঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা প্রবীণদের প্রতি সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে তাদের যথাযথ যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
মন্তব্য করুন