গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

পটুয়াখালীর গলাচিপায় ‘বরিশাল বিভাগের দারিদ্রপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় নির্বাচিত সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এসব চেক বিতরণ করা হয়।

সমবায় অধিদপ্তর, ঢাকা বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।
প্রকল্পসংশ্লিষ্ট নথি অনুযায়ী, প্রথম প্রান্তিকের আওতায় নির্বাচিত সদস্যদের প্রত্যেককে ৮০ হাজার টাকা করে ঋণ দেওয়ার তথ্য রয়েছে। ঋণ গ্রহণের তারিখ হিসেবে ১ অক্টোবর ২০২৬ উল্লেখ করা হয়েছে।

প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলার উত্তর আমখোলা স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেডসহ সংশ্লিষ্ট সমবায় সমিতির সদস্যরা রয়েছেন। প্রকল্পের মাধ্যমে গবাদিপশু পালন, মৎস্য চাষ, প্যারাভেট ও কৃত্রিম প্রজননসহ বিভিন্ন স্ব-কর্মসংস্থানমূলক কার্যক্রমে সদস্যদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করে সমবায় অধিদপ্তর, ঢাকা বাস্তবায়নাধীন ‘বরিশাল বিভাগের দারিদ্রপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্প। এতে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন, গলাচিপা এবং জেলা সমবায় কার্যালয়, পটুয়াখালী।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার এবং প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী কার্যক্রম পরিচালনার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবে।

অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার জগলুল হালদারসহ কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

১

গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

২

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৩

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৪

গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

৫

তদন্ত কমিটি গঠন : বিএনপির মিছিলে শ্লোগান ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

৬

গলাচিপায় মাদক কারবারী বাবা ছেলে গ্রেফতার

৭

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৮

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

৯

সাংবাদিক সমিত কুমার দত্তের প্রথম প্রয়াণ দিবস

১০

গলাচিপায় মব সৃষ্টি করে আসামী ছিনতাই

১১

গলাচিপায় হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে

১২

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

১৩

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

১৪

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক : যাত্রীবাহী বাস-অটো রিকাশার মুখোমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৮

১৫

গলাচিপায় খাস জমিতে জিওপি’র অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

১৬

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

১৭

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

১৮

আইরিন খানম আর নেই

১৯

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

২০