দাবি আদায়ে পটুয়াখালীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের হতাশা

দাবি আদায়ে পটুয়াখালীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের হতাশা
ছবি সংগ্রহীত

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করায় ২৪ নভেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

সারাদেশের মতো পটুয়াখালীতেও সরকারি মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবির অংশ হিসেবে সোমবার (১ ডিসেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়। সকাল থেকে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাভাবিক নিয়মে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এলেও শিক্ষকরা পরীক্ষার কোনো প্রস্তুতি নেননি। শিক্ষক মিলনায়তনে অবস্থান করায় মাঠে অপেক্ষা করা শিক্ষার্থীরা হতাশ হয়ে ফিরে যায়।

পরীক্ষা বন্ধের খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানান। তবে আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়েই কর্মবিরতি পালন করছেন।

শিক্ষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আলোচনা হলেও দাবির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

হঠাৎ করে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়েছে এবং অভিভাবকদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এতে শিক্ষাবর্ষের কার্যক্রম ব্যাহত হয়ে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

১০

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

১১

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

১৩

গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

১৪

গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

১৫

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৬

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৭

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

১৮

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

১৯

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

২০