গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন

গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন

 

 

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে রাসেল (৩০) নামে মাদকাসক্ত এক যুবক। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে ঘটনাটি ঘটে। একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে আগুনে পুড়ে ওই ঘরের প্রায় দেড় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এলাকাবাসী জানায়, গলাচিপা পৌরসভার ১নম্বর ওয়ার্র্ডের ফেরিঘাট সংলগ্ন তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে দীর্ঘদিন ধরে রাসেল পরিবার নিয়ে বসবাস করছেন। একসময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। বুধবার বিকেলে রাসেল তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চায়। গৃহকর্মী স্ত্রী রেহেনা টাকা না দিয়ে কাজে চলে যায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজ ঘরে আগুন লাগায় রাসেল। পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে রাসেল পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগুনের লেলিহান শিখা বাইরে বের হয়ে আসে। আগুন দেখে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

১০

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

১২

গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

১৩

গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

১৪

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৫

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৬

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

১৭

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

১৮

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

১৯

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

২০
error: Content is protected !!