গলাচিপায় সড়কের ওপর বিদ্যুতের ছিঁড়ে থাকা তারে জড়িয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

গলাচিপায় সড়কের ওপর বিদ্যুতের ছিঁড়ে থাকা তারে জড়িয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

 

 

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের লাইনের তার সড়কে ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আসাদ উজ্জামান (৪৪) নামে গ্রামীন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় তার মোটরসাইকেলে থাকা আব্দুল জলিল গাজী গুরুতর আহত হন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বৌবাজার এলাকায় গলাচিপা-বদনাতলী সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আসাদ উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়নের গ্রামীন ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ওই ঘটনায় আহত গ্রামীণ ব্যাংক চরবিশ্বাস ইউনিয়ন শাখার সেকেন্ড ম্যানেজার মোহাম্মদ আব্দুল জলিল গাজী জানান, মোটরসাইকেলযোগে আমরা গলাচিপা থেকে চরবিশ্বাসের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে গলাচিপা-বদনাতলী রুটের বৌ বাজার এলাকায় পৌঁছলে সড়কের ওপর বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়ে থাকা তার আসাদুজ্জামানের শরীর স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। বিদ্যুতের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গিয়ে আহত হই। স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল নোমান আহত আসাদ উজজামানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোফায়েল জানান, খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। লাইন মেরামতের কাজ চলছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই এলাকায় আমরা একটা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির পরিবেশ চাই -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

আধিপত্য বিস্তার করতেই চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাব

গলাচিপায় লড়িচাপায় প্রাণ গেল ঠিকাদারের

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

গলাচিপায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি!

১০

গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

১১

পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা করা হবে -প্রতিমন্ত্রী নুরুল হক

১২

গলাচিপায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

১৩

গলাচিপায় হঠাৎ লিফলেট উড়িয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্লোগান

১৪

বাবার সাথে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

‘ফ্যামিলি কার্ড আমাদের নারীদের জন্য সেইভ গার্ড’ -প্রতিমন্ত্রী নুরুল হক

১৬

চিকিৎসক ও জনবলের অভাবে পরিত্যক্ত চরকাজল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

১৭

গলাচিপায় মা-ছেলেসহ ৪ ইয়াবা কারবারী গ্রেপ্তার

১৮

গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৯

গলাচিপায় অগ্নিকাণ্ডে বসত ঘর ভষ্মিভূত

২০
error: Content is protected !!