গলাচিপায় আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালন

গলাচিপায় আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালন

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্স ও মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে বিশ্বব্যাপী আরও ১০ লাখ মিডওয়াইফ প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, ডা. সালাহউদ্দিন মাহমুদ প্রমুখ।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘নার্স ও মিডওয়াইফরা স্বাস্থ্যসেবার অন্যতম চালিকাশক্তি। তাদের আন্তরিকতা, মানবিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষ কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।’

অনুষ্ঠান শেষে নার্স ও মিডওয়াইফদের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গলাচিপায় ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় গৃহবধূর আহত্মহত্যা, থানায় মামলা

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিকাশে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রির টাকা চাওয়ায় দলীয় পদ হারালেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

‘বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে ৫২, ৭১, ৯০, ২৪ এর জুলাই আন্দোলনে গুলি খেয়েছে ছাত্ররা’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

গলাচিপায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

এই এলাকায় আমরা একটা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির পরিবেশ চাই -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১০

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

১১

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

১২

আধিপত্য বিস্তার করতেই চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাব

১৩

গলাচিপায় লড়িচাপায় প্রাণ গেল ঠিকাদারের

১৪

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

১৫

শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৬

গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

১৭

গলাচিপায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

১৮

অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি!

১৯

গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

২০
error: Content is protected !!