গলাচিপায় অগ্নিকাণ্ডে বসত ঘর ভষ্মিভূত

গলাচিপায় অগ্নিকাণ্ডে বসত ঘর ভষ্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় রিকশাচালক চান মিয়া মোল্লার বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার ঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে। গলাচিপা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পৌঁছানোর আগেই ওই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। বৈদ্যুতিক শর্ট সাকিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের চারআনি বাউরিয়া গ্রামের বৌবাজারে।

এলাকাবাসী জানায়, উপজেলার আমখোলা ইউনিয়নের চারআনি বাউরিয়া গ্রামের বৌবাজারে চানমিয়া অন্যের জমিতে ঘর তুলে বসবাস করতেন। বুধবার রাতে চান মিয়ার পরিবারের লোকজন পাশের বাড়িতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়। চান মিয়া প্রতিদিনের মতো রিকশা নিয়ে বাইরে ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ আগুন জ¦লতে দেখে লোকজন ডাকচিৎকার দিয়ে আগুন নেভাতে আসেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চান মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, বুধবার রাত ৯ টা ২৫ মিনিটে আমরা সংবাদ পাই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লাখ টাকা। আগুনের সূত্রপাত এখনো অজ্ঞাত।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে হামলায় পুলিশসহ আহত ২

১

গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২

২

সহকারী শিক্ষক উষা রাণীর মহাপ্রস্থান

৩

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দেদারসে ইলিশ শিকার

৪

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

৫

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৭

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৮

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৯

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

১০

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১২

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

১৩

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১৪

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৫

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১৬

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৭

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৮

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১৯

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

২০