গলাচিপায় হঠাৎ লিফলেট উড়িয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্লোগান

গলাচিপায় হঠাৎ লিফলেট উড়িয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্লোগান

গলাচিপায় মোটর সাইকেলে লিফলেট উড়িয়ে ঝটিকা শ্লোগান দিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা। রবিবার বেলা ১১টার দিকে গলাচিপা পৌর এলাকায় এ লিফটে উড়িয়েছে। এ ঘটনার পর গলাচিপার গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে গলাচিপা পৌর এলাকার সদর রোডে দুটি মোটরসাইলে চারজন আরোহী হাতে লিফলেট নিয়ে রাস্তায় উড়িয়ে দেয়। হঠাৎ এমন লিফলেট উড়তে দেখে মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়ে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লিফলেটে লেখা ছিলো-‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’, ‘শেখ হাসিনার সালাম. ঘরে ঘরে দিলাম’, ‘থানায় মামলা হোক, মিছিলে হামলা হোক, তবুও বলবো আমরা জয়বাংলার লোক’। লিফলেটের নিচে গলাচিপা উপজেলা ছাত্রলীগ লেখা রয়েছে। এ ঘটনার পরই গলাচিপা পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার বলেন, খবর পেয়ে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা মোবাইল টহল জোরদার করেছি। কারো কাছে যদি নিষিদ্ধঘোষিত সংগঠনের এমন কোন প্রমাণ পাই বা জড়িত থাকে তাহলে তাদের কোন রকম ছাড় দেওয়ার সুযোগ নাই। আমরা কঠোর অবস্থানে রয়েছি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১০

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১১

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১২

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৩

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৪

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

১৬

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

১৭

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

১৮

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১৯

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

২০