পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা করা হবে -প্রতিমন্ত্রী নুরুল হক

পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা করা হবে -প্রতিমন্ত্রী নুরুল হক

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় ভূমি অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

নুরুল হক বলেন, ‘পটুয়াখালী, বরগুনা জেলাসহ কয়েকটি জেলার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার জন্য প্লান প্রক্রিয়াধীন রয়েছে। যা পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশেই করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল- আমরা গলাচিপা ও দশমিনাকে সামাজিক, রাজনৈতিক দিক দিয়ে একটা সম্প্রীতির জনপদে পরিণত করব। এ সময় তিনি সকলের কাছে এ বার্তা পৌঁছে দেওয়ার আহবান জানান।’

স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রসঙ্গে নুরুল হক বলেন, ‘গলাচিপা হাসপাতালকে ৫০ শয্যা থেকেই ১০০ শয্যায় রূপান্তরিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রীকে অবহিত করেছি এবং মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি । আশা করছি খুব দ্রুতএর বাস্তবায়ন আমরা দেখতে পারব। এ ছাড়া চর বিশ্বাস ইউনিয়নে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করার জন্য চেষ্টা চলছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গলাচিপায় ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় গৃহবধূর আহত্মহত্যা, থানায় মামলা

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিকাশে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রির টাকা চাওয়ায় দলীয় পদ হারালেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

‘বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে ৫২, ৭১, ৯০, ২৪ এর জুলাই আন্দোলনে গুলি খেয়েছে ছাত্ররা’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

গলাচিপায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

এই এলাকায় আমরা একটা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির পরিবেশ চাই -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১০

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

১১

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

১২

আধিপত্য বিস্তার করতেই চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাব

১৩

গলাচিপায় লড়িচাপায় প্রাণ গেল ঠিকাদারের

১৪

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

১৫

শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৬

গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

১৭

গলাচিপায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

১৮

অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি!

১৯

গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

২০
error: Content is protected !!