গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালীর গলাচিপায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আসন্ন পবিত্র ঈদ- উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা-দশমিনা সার্কেল) সৈয়দুজ্জামান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহিবুল্লাহ এনিম প্রমুখ।

এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর, উপজেলা মেডিকেল অফিসার ডা. নুর কুতুবুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. রফিকুল আলম, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আব্দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আবুল কালামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং, মাদক ও গরু চুরিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

গলাচিপায় পৃথক জায়গায় শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

গলাচিপায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গলাচিপায় ৩০পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় গৃহবধূর আহত্মহত্যা, থানায় মামলা

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিকাশে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রির টাকা চাওয়ায় দলীয় পদ হারালেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

১০

‘বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে ৫২, ৭১, ৯০, ২৪ এর জুলাই আন্দোলনে গুলি খেয়েছে ছাত্ররা’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১১

গলাচিপায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

১২

এই এলাকায় আমরা একটা রাজনৈতিক সামাজিক সম্প্রীতির পরিবেশ চাই -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১৩

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

১৪

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

১৫

আধিপত্য বিস্তার করতেই চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাব

১৬

গলাচিপায় লড়িচাপায় প্রাণ গেল ঠিকাদারের

১৭

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

১৮

শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৯

গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

২০
error: Content is protected !!