‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটার দিকে পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে। নিহতরা হলেন মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) ও আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। দুজনই পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগের বাসিন্দা। আহতরা হলেন অটোরিকশা যাত্রী সোহরাব (৫০) ও শরীফ (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটার দিকে বাসা থেকে তামিম ও ফয়সাল মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে আসলে তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে তামিমসহ অন্যদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেওয়ার পথে ফয়সালেরও মৃত্যু ঘটে। অন্য দুই আহত বরিশাল চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ‎গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোন পক্ষ মামলা দায়ের করলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

 

 

‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

১

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৩

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৪

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৫

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

৬

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

৮

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

৯

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১০

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১১

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১২

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৩

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৪

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১৫

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

১৬

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

১৭

গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

১৮

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২০