বিকাশে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রির টাকা চাওয়ায় দলীয় পদ হারালেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

বিকাশে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রির টাকা চাওয়ায় দলীয় পদ হারালেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রি করে বিকাশে টাকা চাওয়ার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার অভিযোগে বিএনপির আহবায়ক হায়দার আলী শরীফকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দলটির উপজেলা কমিটির সদস্য সচিব আলহাজ্ব আলতাফ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে সুস্পষ্টভাবে যুক্ত থাকার অভিযোগে গলাচিপা উপজেলাধীন রতনদী তালতলী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক হায়দার আলী শরীফকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ হতে অব্যাহতি প্রদান করা হল। গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব আলতাব খান যৌথভাবে আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয় ।

এর আগে সোমাবার সকাল থেকে রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আল্লামা শুভকে ফোন দিয়ে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রি করে বিকাশে টাকা চাইতে শোনা যায়। এ অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় বইতে থাকে। এর পরই বিএনপির উপজেলা কমিটি হায়দার আলী শরীফকে সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১০

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১১

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১২

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৩

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৪

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

১৬

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

১৭

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

১৮

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১৯

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

২০