গলাচিপায় ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

গলাচিপায় ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

পটুয়াখালীর গলাচিপায় দোকানের শাটার ভেঙ্গে কাপড়ের দোকানসহ ৪টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে পৌর এলকার সদর রোডে। এ ঘটনায় সংঘবদ্ধ চোরদল নগদ টাকাসহ অন্তত ১০লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক ববিতা রাণী বাদী হয়ে গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

দোকান মালিকদের সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে গলাচিপা পৌর এলাকার সদর রোড, কালিবাড়ি রোড ও থানা রোডসহ ৪টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চুরি হওয়া দোকানগুলো হলো সদর রোডের প্রিয়াংকা ক্লথ স্টোর, কালিবাড়ি রোডের জয় স্টোর এন্ড বড়শি ঘর, খেয়াঘাটের হাবিব স্টোর ও থানা মসজিদ সংলগ্ন শংকরের পানের দোকান।

প্রিয়াংকা বস্ত্রালয়ের মালিক ববিতা রাণী জানান, তার দোকানের কর্মচারী আনন্দ দেবনাথসহ অন্যদেরকে নিয়ে বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের শাটার খোলা দেখতে পায়। এ সময় তারা পাশের দোকানের অজিতকে নিয়ে সবাই মিলে একসাথে অন্য শাটারের তালা খুলে দোকানের ভেতরে প্রবেশ করে। দোকানে প্রবেশের পরে ভিতরের মালামাল এলোমেলো দেখতে পায়। পরে দোকানের পিছনে দেখেন যেখানে থ্রিপিস কাপড় রাখা ছিলো সেগুলো অধিকাংশই নাই।

প্রিয়াংকা ক্লথ স্টোরের দোকান কর্মচারী আনন্দ দেবনাথ জানায়, লুঙ্গি শাড়ি থ্রি পিচ এবং নগদ টাকা ও বাটন মোবাইল চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৫লাখ টাকার মালামাল চুরি হয়।

সদর রোডের কাপড়ের দোকান প্রিয়াংকা ক্লথ স্টোরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোর দল দোকানের শাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশ কাউন্টার থেকে টাকা ও কাপড় নিয়ে রাস্তায় ৫জনের একটি দল পিঠে টুকরি ও ব্যাগ নিয়ে হেঁটে যায়।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আইনগত প্রক্রিয়া চলমান আছে। আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

১০

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

১২

গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

১৩

গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

১৪

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৫

গলাচিপায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৬

প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

১৭

প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নাঈম মনোনীত

১৮

গলাচিপায় কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

১৯

জন্ম-মত্যু নিবন্ধন : বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

২০
error: Content is protected !!