গলাচিপা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক উষা রাণী (৬৫) রোববার দুপুরে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে আনন্দ পাড়ায় নিজ বাসায় পরলোক গমন করেন। পরলোক গমনকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সন্ধ্যায় পৌর এলাকার সাহা বাড়ি শ্মশানে তাঁর শেষকৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উষা রাণী দৈনিক নিউ নেসন পত্রিকার গলাচিপা সংবাদদাতা সঞ্জিব সাহার শাশুড়ি। তঁর মহাপ্রস্থানে সর্ব মহলে শোকের মাতম বইছে।
মন্তব্য করুন