গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন
0-4480x2038-0-0#

পটুয়াখালীর গলাচিপায় এই প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মিড-ডে মিল (কুপন-ক্যান্টিন) পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মাসুদ করিম।

কুপন পদ্ধতিতে পরিচালিত এ ক্যান্টিনে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার সংগ্রহ করে খেতে পারবে। দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে নির্বাচিত বিদ্যালয় হিসেবে গলাচিপার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা রিপন কুমার দাস, মো.সজল, অলিউল ইসলাম ও মোল্লা মঞ্জুর, কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি মো. সোলায়মান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত রনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানা প্রমুখ।

বক্তারা জানান, এ কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাবার গ্রহণের সুযোগ আরও সহজ হবে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পুষ্টি নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

১

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

২

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

৩

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

৪

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

৫

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

৬

গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

গলাচিপায় এতিমখানার মাছ শিক্ষকের বাড়িতে : ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

৮

বাজি ফোটাতে গিয়ে ৫ আঙুল বিচ্ছিন্ন শিক্ষার্থীর

৯

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ

১১

গলাচিপায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

১২

মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে হামলায় পুলিশসহ আহত ২

১৩

গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২

১৪

সহকারী শিক্ষক উষা রাণীর মহাপ্রস্থান

১৫

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দেদারসে ইলিশ শিকার

১৬

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

১৭

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

১৯

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

২০