গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্ল্যাকার্ড, ফেস্টুন ও নানা সচেতনতামূলক স্লোগান নিয়ে অংশ নেন।

র‌্যালি শেষে ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারী প্রকৌশলী মো. আবদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আবু সাঈদ কালাম, ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং সমাজসেবক এডভোকেট মামুন খান। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ব ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার প্রথম ও প্রধান শর্ত। সংক্রামক রোগ প্রতিরোধে হাত ধোয়ার অভ্যাস শিশু বয়স থেকেই গড়ে তুলতে হবে। দৈনন্দিন জীবনে বিশেষ করে খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করলে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বহু মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।’

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়া ও এর কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। পরে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পুরো অনুষ্ঠানটি সফল করতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

১

গলাচিপা পৌরসভা নির্বাচন ঃ কাউন্সিলর পদপ্রার্থী জাহিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

২

ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৩

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

৪

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

৫

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

৬

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

৭

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

৯

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

১০

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

১১

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

১২

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৩

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১৪

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

১৫

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

১৬

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

১৭

গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৮

গলাচিপায় এতিমখানার মাছ শিক্ষকের বাড়িতে : ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

১৯

বাজি ফোটাতে গিয়ে ৫ আঙুল বিচ্ছিন্ন শিক্ষার্থীর

২০