পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরের বিশিষ্ট সমাজসেবক মো. আশ্রাফ হাওলাদার (৭০) শনিবার রাতে ডাকুয়া ইউনিয়নের বড় চত্রা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আশ্রাফ হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীও, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে সর্বমহল গভীর শোক প্রকাশ করেন।
রোববার বিকেলে বড় চত্রা জৈনপুরী খানকা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন দাফন করা হয়।
মন্তব্য করুন