গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনির হোসেনকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনগণ আটক করে। পরে গলাচিপা থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় ইউপি সদস্য মনির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। গলাচিপা থানা পুলিশ বিষয়টি নিশ্চিৎ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মজিবুল খলিফার বাড়ির সামনে এক ব্যক্তিকে বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির চেষ্টা চালাতে দেখেন স্থানীয় জেলেরা। এসময় ওই জেলেরা ডাকচিৎকার দিলে এলাকার লোকজন ঘটনাস্থল ছুটে এসে চুরিরত অবস্থায় সাবেক ইউপি সদস্য মনির হোসেনকে আটক করে। এরপর লোকজন জড়ো হলে তাকে ওই এলাকার দক্ষিণ পূর্ব নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রানসফরমার চুরির ঘটনায় সাবেক ইউপি সদস্য মনির হোসেনের বিরূদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চুরি কাজে ব্যবহৃত কিছু মালামালও জব্দ করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় জরাজীর্ণ মাদ্রাসা ভবনে চলছে পাঠদান : প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখনও মেলেনি পাকা ভবন! দুর্ভোগে ৩ শতাধিক শিক্ষার্থী

১

‘লীগ ধর, ধোলাই কর। লীগ ধর, জেলে ভর।’ : প্রতিমন্ত্রী নুরুল হক নুর

২

জেলা যুবদলের সভাপতি রুমি-সম্পাদক রিমু : গলাচিপায় আনন্দ মিছিল

৩

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

৪

গলাচিপা পৌরসভা নির্বাচন ঃ কাউন্সিলর পদপ্রার্থী জাহিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

৫

ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৬

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

৭

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

৮

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

৯

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

১০

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১১

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

১২

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

১৩

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

১৪

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

১৫

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৬

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১৭

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

১৮

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

১৯

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

২০