শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৯ বিজিবি)-এর টানা অভিযানে আবারও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য ও গবাদিপশু জব্দ হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ২০ ও ২১ নভেম্বর পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শ্রীবরদী উপজেলার লাওচাপাড়া ও জোলগাঁও, ঝিনাইগাতীর বালিঝুড়ি, হালুয়াঘাটের লক্ষীকুড়া এবং ধোবাউড়ার ভূইয়াপাড়া সীমান্তপথ ব্যবহার করে চোরাকারবারীরা নানান কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশি কুইচা মাছ, গরু এবং ভারতীয় জিলেট ব্লেড, নেভিয়া সফট ক্রিম, জনসন বেবি ক্রিম, স্কিন শাইন ক্রিম, ডাব সাবান, কম্বল, প্যান্টের কাপড়সহ বিভিন্ন পণ্য জব্দ করে। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২৪ লাখ ৭ হাজার ৩৫০ টাকা।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমনে বিজিবি প্রতিদিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান নিয়মিতভাবে চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে হামলায় পুলিশসহ আহত ২

১

গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২

২

সহকারী শিক্ষক উষা রাণীর মহাপ্রস্থান

৩

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দেদারসে ইলিশ শিকার

৪

গলাচিপা সরকারি কলেজের নবীন বরণ

৫

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬

গলাচিপায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

৭

গলাচিপায় সারের ডিলারশিপ বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

৮

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য, তিনজনের কারাদণ্ড

৯

গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

১০

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১২

গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ

১৩

ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

১৪

গলাচিপার মাটিভাংগা-বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

১৫

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

১৬

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৭

গলাচিপায় শত প্রতিকূলতার মাঝেও রোপা আমনে কৃষকের বাম্পার ফলনের আশা

১৮

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১৯

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

২০