পটুয়াখালীতে ৩ হাজার ৫৭০ কেজি জাটকা জব্দ, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ

পটুয়াখালীতে ৩ হাজার ৫৭০ কেজি জাটকা জব্দ, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ

পটুয়াখালীর সদর থানাধীন টোল প্লাজা এলাকার কাছ থেকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৩,৫৭০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে এসব মাছ স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য বিভাগ যৌথভাবে টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হলে ২৪ লাখ ৯৯ হাজার টাকা সমমূল্যের ৩,৫৭০ কেজি জাটকা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কোস্টগার্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পরে পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা পরিবহন বন্ধে অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা যুবদলের সভাপতি রুমি-সম্পাদক রিমু : গলাচিপায় আনন্দ মিছিল

১

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

২

গলাচিপা পৌরসভা নির্বাচন ঃ কাউন্সিলর পদপ্রার্থী জাহিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

৩

ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৪

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

৫

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

৬

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

৭

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

৮

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৯

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

১০

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

১১

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

১২

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

১৩

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৪

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১৫

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

১৬

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

১৭

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

১৮

গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৯

গলাচিপায় এতিমখানার মাছ শিক্ষকের বাড়িতে : ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

২০