কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে তল্লাশি চেকপোস্টে এ হামলার পর পুলিশের তিন সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় রবিনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হলে সে উত্তেজিত হয়ে এক পুলিশ সদস্যের হাতে কামড় দেয় এবং পালিয়ে যায়। ওই সময় স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় যাদের আটক করা হয়েছে তারা হলেন—ধর্মপুর এলাকার ইমরান হোসেন ওরফে ইমু/ইমন (২৮) এবং সিয়াম (১৯); মন্দবাগ রেলস্টেশন, কসবা এলাকার স্থায়ী বাসিন্দা ও ধর্মপুরে ভাড়াটিয়া পারভেজ (৩০); ধর্মপুর রেলগেট এলাকার দুই ভাই আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫) এবং আব্দুর রহমান (৩৮); পশ্চিম বাগিচাগাঁওয়ের মাহফুজ (২৪); ধর্মপুর মেম্বার বাড়ির চামেলী (২৮), রুজিনা (৩০) ও পাখি (৩২); পলাতক রবিনের স্ত্রী সুমি আক্তার (১৮); এবং বলরামপুর এলাকার মো. মাহবুব আলম ওরফে মাসুম (৪৫)।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “চেকপোস্টে তল্লাশি চালানোর সময় রবিনের কাছে ছুরি পাওয়া গেলে সে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনার পর তদন্ত ও অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, হামলাকারীদের সনাক্তে কাজ চলছে এবং পলাতক রবিনকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

১০

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

১১

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

১২

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১৩

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

১৪

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

১৫

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৬

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

১৭

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

১৮

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

১৯

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

২০