‘পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে’- প্রতিমন্ত্রী নুরুল হক

‘পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে’- প্রতিমন্ত্রী নুরুল হক
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.8479167, 0.8479167); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

 

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার, বীজ ওসুধসহ প্রয়োজনীয় কৃষিপণ্য ন্যায্যমূল্যে পেতে পারে কিংবা সরকারের পক্ষ থেকেও যেটা দেওয়া হয় সেটা যেন পায় সে লক্ষ্যে আজকে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারতের পর কৃষক কার্ডের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে অল্প সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে জনগণের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে- আমরা যদি সকলে সহযোগিতা করি, আশা করি আমাদের আগামী দিনগুলো সকলের জন্য বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির হবে। ’

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক আরো বলেন, ‘আগামী দিনগুলো আনন্দের হোক, সুন্দর হোক। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি পাক। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’

পহেলা বৈশাখ উপলক্ষে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় এ বৈশাখী শোভাযাত্রাটি গলাচিপা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে এসে শেষ হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নেতৃত্ব দেন। বৈশাখী শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (গলাচিপা-দশমিনা সার্কেল) মো. সৈয়দ উজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব আালতাফ হোসেন খান, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম প্রমুখ।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক সম্প্রসারিত উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটক, পৌরমঞ্চের আধুনিকায়নের কাজ ও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপকূল পাঠাগার উদ্বোধন করেন।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

১০

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১১

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

১২

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

১৩

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৪

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

১৫

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

১৬

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

১৭

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১৮

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

১৯

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

২০