গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় আটক করে দুই চোরকে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামে। পুলিশ ট্রান্সফরমার চুরির অভিযোগে মো. হৃদয় ও আব্দুস সালামকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টার দিকে গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুজনকে ধরে ফেলে। আটককৃত মো. হৃদয় গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের মো. হাসানের ছেলে এবং আব্দুস সালাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. স্বপন হোসেনের ছেলে। পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযুক্ত দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১০

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১১

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১২

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৩

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৪

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

১৬

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

১৭

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

১৮

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১৯

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

২০