গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

স্কুল ফিডিং খাদ্য সামগ্রীর অনিয়মের অভিযোগে পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ করিম স্বাক্ষরিত একটি চিঠিতে আলমগীর হোসেনকে বরখাস্ত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার চিঠিতে উল্লেখ করা হয়, গলাচিপা পৌর এলাকার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে স্কুল ফিডিং এর খাদ্য সামগ্রী নিয়ে বিধি বহির্ভূত কর্মকাণ্ডের জন্য ৩ আগস্ট ২০২৬ তারিখ থেকে সরকার চাকরি আইন ২০১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়ের চিঠি আমরা পাওয়ার পরেই ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে পৌঁছানো হয়েছে। এ ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উন্মোচন করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্কুল ফিডিংয়ে রুটি বাসায় নেয়ার অভিযোগে গলাচিপা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে বিদ্যালয় প্রাঙ্গনে অবরুদ্ধ করে স্থানীয়রা। এসময় তাঁর ব্যাগ তল্লাশি করে শিক্ষার্থীদের ৫ থেকে ৬ পিচ রুটি উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত শিক্ষকের ঘনিষ্টরা তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যান। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার ঝড় উঠে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

১১

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

১২

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

১৩

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

১৫

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

১৬

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

১৭

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

১৮

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

১৯

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

২০