গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে গলাচিপা দিঘিসহ উপজেলার ৮টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির ২৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশরাফুজ্জামান, পৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন প্রমুখ।

এছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজসহ প্রান্তিক মৎস্য চাষীরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে সফলতার জন্য উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা গ্রামের আলাউদ্দিন কাজী এবং সদর ইউনিয়নের পূর্ব রতনদী মৎস্যজীবী সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১০

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১১

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১২

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৩

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৪

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

১৬

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

১৭

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

১৮

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১৯

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

২০