পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে দুলাল মোল্লার ছুরিকাঘাতে চাচতো ভাই শহীদুল মোল্লা (৪৫) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে। উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত শহীদুল ওই গ্রামের মোতাহার মোল্লার ছেলে আর খুনি দুলাল একই বাড়ির কাঞ্চন মোল্লার ছেলে।
জানা গেছে, উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা গ্রামের মোল্লা বাড়ির সামনে শহীদুল মোল্লাকে (৪৫) তার চাচাতো ভাই দুলাল মোল্লা পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এসময় শহিদুল মোল্লার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুলাল মোল্লা পালানোর সময় উপস্থিত গ্রামবাসীরা দুলাল মোল্লাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আহত শহিদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ তার লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করেছেন।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনার সাথে জড়িত দুলালকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন