
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে আদালত প্রাঙ্গণে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এবং গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মো. রাইসুল ইসলাম জাহিদ ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান।
বক্তারা বলেন, আমাদের অনেকেই এখন পর্যন্ত জানেন না যে, প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী যারা রয়েছে এবং সম্প্রতি সরকারী গেজেটের মাধ্যমে প্রকাশিত জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন বা শহিদ পরিবারের সদস্যরা সরকারিভাবে লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে আদালতের সহায়তা পাবেন। লিগ্যাল এইডের কার্যক্রম অনেক বিস্তৃত। উপকূলীয় এলাকায় লিগ্যাল এইডের বিষয়টি সম্পর্কে সবাই জানেন না। তাদের সবাইকে এ বিষয়টি জানানোর ব্যবস্থা করার জন্য এ ধরণের আয়োজন করা হয়।
মন্তব্য করুন