বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একইসাথে উদ্ধার হওয়া জেলেদের উন্নত চিকিৎসার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার হওয়া ৫ জেলে ও নিখোঁজ ৬ জেলে পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।

মঙ্গলবার দুপুরে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের এসব পরিবারকে নগদ ৭হাজার ৫শ টাকা এবং শুকনো খাবার সহায়তা হিসেবে প্রদান করা হয়।

গলাচিপা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার পানপট্টি ইউনিয়নের এমাদুল সিকদারের ট্রলার নিয়ে ১১ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ওই দিন রাত ১০টার দিকে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। সেখান থেকে ৫জেলে বেঁচে ফিরলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জেলে। নিখোঁজ ৬ জন জেলেরা হলেন, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি গ্রামের মৃত গেদু হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. এমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান. মো. সায়েম ও মো. আল আমিন, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ। নিখোঁজ জেলেদের উদ্ধার করতে পরিবারের লোকজন ভিন্ন আরেকটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা করে গেছেন। নিখোঁজ জেলে পরিবার এখন বাক শূণ্য হয়ে গেছে।

এদিকে, নিখোঁজ জেলের উদ্ধার তৎপরতা সরাসরি পর্যবেক্ষণ করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি। ইতিমধ্যে প্রতিমন্ত্রীর নির্দেশে গভীর সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ও উদ্ধারকৃতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর ও আর্থিক সহযোগিতা প্রদান করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক ও প্রতিমন্ত্রীর গলাচিপা-দশমিনা প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাহাঙ্গীর আলম, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, উপজেলা যুব অধিকার পরিষদ এর সাবেক আহ্বায়ক রাসেল প্যাদা, আবুল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, আমরা নিয়মিত কোস্ট গার্ডের সাথে যোগাযোগ রাখছি। উদ্ধার কার্যক্রম চলমান আছে। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। উদ্ধার হওয়া আহত জেলেদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

১০

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

১১

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

১২

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৩

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

১৪

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

১৫

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

১৬

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১৭

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

১৮

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

১৯

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

২০