গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতা জাকির হোসেন মৃধা (৪৮) মারা গেছেন। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামে নিজ বসত ঘরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জাকির ওই গ্রামের মৃত ফজলুল করিম মৃধার ছেলে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে জাকির হোসেন স্ত্রী পরিভানুর সঙ্গে মাটির ঘরের খাটে বসে পা দুলিয়ে দুলিয়ে মুড়ি খাচ্ছিলেন। এসময় একটি ছোট সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘জাকির হোসেনকে যখন উপজেলা হাসপাতালে তার পরিবারের লোকজন নিয়ে আসে তখনই তার উচ্চ রক্তচাপ ও তিব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এ কারণে ওই সময় জাকির হোসেনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া জরুরী ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।’

জাকির হোসেন মৃধার মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

১০

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

১১

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

১২

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

১৩

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

১৪

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

১৫

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

১৬

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা

১৭

গলাচিপায় থেমে থেমে বৃষ্টি : সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত

১৮

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি : ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫

১৯

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

২০