পটুয়াখালীর গলাচিপায় এসএসসি-২০২৬ পরীক্ষার ফলাফলে বালিকা মাধ্যমিক বিদ্যালয় অসাধারণ সাফল্য অর্জন করেছে। উপজেলা পর্যায়ে মেধাক্রমে প্রথম ও তৃতীয় স্থানসহ অন্যান্য মেধাক্রমেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
গলাচিপা উপজেলায় মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাইসা আনান। আর তৃতীয় স্থান অর্জন করেছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা সুলতানা নাফিজা। উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবির হোসেন ইফাত।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৮৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। মোট ৮৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং ১ জন অকৃতকার্য হয়েছে। এতে বিদ্যালয়ের পাসের হার দঁড়িয়েছে ৯৯ শতাংশে।
ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষকরা যেমন আনন্দিত, তেমনি অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন।
অভিভাবকরা জানান, প্রতিবছরই গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। এবারের ফলাফলে উপজেলা পর্যায়ে প্রথম ও তৃতীয় স্থান অর্জন এবং ২৩টি জিপিএ-৫ বিদ্যালয়টির শিক্ষার মান ও ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।
মন্তব্য করুন